ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ট্রেন চলবে কবে থেকে, জানালো রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানিয়েছেন, আগামী ১৫ই আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে এর আগে আগামীকাল সোমাবার (১২ই আগস্ট) থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি।

সরদার সাহাদাত আলী জানান, আগামীকাল থেকে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। পরদিন লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী (আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার), কন্টেনারবাহী এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার কারফিউ জারি করলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

টানা ১৩ দিন বন্ধ থাকার পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন ফের বন্ধ করা হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হয়। তবে ছাত্র বিক্ষোভের মুখে ৩ তারিখের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑